শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ ১ জন মহিলা মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার

মেয়ের বাসা রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেয়ার পথে -গাজীপুরে গ্রেপ্তার হয়েছে এক বৃদ্ধা।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গ্রেফতারকৃত মহিলা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অপিস জানায়, গোপন সূত্রে জানতে পারি রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় অভিযান চালায়, সেখানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা মহিলাকে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫ টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। সে কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন।জানা যায় তার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাজ থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেয়ার জন্য মাদকদ্রব্য হেরোইন নিয়ে যাচ্ছিলেন। আমরা আদালতে তার রিমান্ড চাইবো। এতে তার সঙ্গে কারা জড়িত তাদের ধরতে সুবিধা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories