বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পূবাইলে সড়ক অবরোধ করে শ্রমিকদের বি‌ক্ষোভ, ১৩ দফা দাবি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

পূবাইলে নির্ধারিত সময়ে বেতন দেওয়াসহ ১৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে বি‌ক্ষোভ করছেন এপিএস গা‌র্মেন্টস এর শ্রমিকরা।
সোমবার সকালে গাজীপুর মহানগরীর ৪২ নং ওয়ার্ড পূবাইল থানাধীন তালটিয়া এপিএস গার্মেন্টসের সাম‌নে এ বি‌ক্ষোভ শুরু হয়।এ সময় টঙ্গী টু কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
গার্মেন্টসের প্রায় ২ হাজার শ্রমিকদের দাবি গুলোর মধ্যে রয়েছে,সব কর্মচা‌রীকে‌ ৭ তা‌রি‌খের ম‌ধ্যে বেতন দি‌তে হ‌বে। হা‌জিরা বোনাস ১ হাজার টাকা কর‌তে হ‌বে। বেতন ১৫ শতাংশ বৃ‌দ্ধি কর‌তে হ‌বে। ১৮ দি‌নের ছু‌টির টাকা একসঙ্গে দি‌তে হ‌বে। চাকরি ছাড়ার ১৫ দি‌নের ম‌ধ্যে সা‌র্ভিস বিল দি‌তে হ‌বে। ৬ মাস চাক‌রি মেয়াদ হ‌লে ঈদ বোনাস দি‌তে হ‌বে।
শ্রমিরা ব‌লেন, দা‌বিগু‌লো যখন উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিক‌দের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাক‌রিচ‌্যুত ক‌রে দেয়। কোনো ছু‌টি দেওয়া হয় না। এ ছাড়া অসুস্থ হলে চি‌কিৎসাসেবা পাওয়া যায় না।
এ বিষয়ে পূবাইল থানার ওসি সাখাওয়াত হোসেন ব‌লেন, শ্রমিক‌দের দা‌বি-দা‌ওয়া নি‌য়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সাথে আলোচনায় অংশ নেয় পূবাইলের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories