শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছুরিকাঘাতে ফরিদ নামে যুবকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার

টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় এরশাদনগর টেকবাড়ি সড়কের মুখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
ফরিদ নোয়াখালীর জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরা মোল্লাবাড়ি এলাকার মসজিদ রোডে পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই যুবককে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। পরে আহত ব্যক্তির অবস্থা গুরুতর দেখে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে যায়।
নিহতের বাবা জামাল হোসেন বলেন, ফরিদ প্রতিদিনের মতো আজও স্টেশন রোড থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরছিল। পথিমধ্যে এরশাদনগর এলাকায় কে বা কারা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে যায়। পরে ওই এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে এবং আমাকে খবর দেয়। হাসপাতালে এসে আমার ছেলেকে মৃত দেখতে পাই। আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, রাত সোয়া ১টার দিকে ফরিদ নামে একজনকে হাসপাতালে আনার ২-৩ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের শরীরে বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories