শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার

টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আশরাফুল মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী গ্রামের মওলা মিয়ার ছেলে। তিনি গাজীবাড়ী পুকুরপাড় এলাকার জনৈক জজ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় কর্মরত ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মোবাইলে কথা বলতে বলেত রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশরাফুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories