রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

অলিম্পিক লরেল’ পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০৫ বার

আসন্ন টোকিও অলিম্পিক গেমসে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেওয়া হবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন ড. ইউনূস। এবার ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অলিম্পিকে ৮১ বছর বয়সী অর্থনীতিবিদকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

‘অলিম্পিক লরেল’ পদক মূলত তাদেরকেই প্রদান করা হয় যারা শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন। সেই লক্ষ্যে ২০১৬ সালে প্রথমবারের মতো ‘অলিম্পিক লরেল’ পদক দেওয়ার প্রচলন শুরু হয়। সেবার রিও অলিম্পিকে এই সম্মানজনক পদক দেওয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনোকে। 

তিনি ১৯৬৮ এবং ১৯৭২ সালে ১৫০০ মিটারে স্বর্ণপদক জেতেন। এছাড়া তিনি ছিলেন কেনিয়ার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট এবং আইওসির সদস্য। তিনি নিজের দেশে শিশুদের জন্য স্কুলের পাশাপাশি একটি অ্যাথলেট প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তুলেছেন।

কিপ কেইনোর পর ড. ইউনূস হতে যাচ্ছেন ‘অলিম্পিক লরেল’ সম্মাননা পাওয়া দ্বিতীয় ব্যক্তি। আইওসির বিবৃতি অনুযায়ী, আগামী ২৩ জুলাই ২০২১ অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ ইউনূস “অলিম্পিক লরেল” পুরস্কার গ্রহণ করবেন।  

অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে পুরস্কারটি প্রদান করবে। সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ অনুষ্ঠানটি সরাসরি দেখবেন। এ ব্যাপারে অলিম্পিক প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, “প্রফেসর ইউনূস আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস তার সামাজিক ব্যবসায়ের ধারণাকে ক্রীড়া জগতে উন্নয়নের জন্য কাজ করার জন্য এই সম্মান পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories