শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারাকান্দায় চাকরি দেয়ার নামে প্রতারণা দায় সহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০১ বার

ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণাপূর্বক ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম (২২) ও সালমান (১৯) নামে দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে কামারিয়া গ্রামের মাহবুব বাদী হয়ে তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এছাড়া আরেকটি হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন (৩৫)-কেও আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories