সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বস্তিবাসীর বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার

টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির ছিন্নমূল বস্তিবাসী বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
বস্তির আওয়ামীলীগ সমর্থিত নেত্রী ময়নার নেতৃত্বে শুক্রবার বিকেলে ঘোড়াশাল কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষিপ্ত বস্তিবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশান রোড এলাকায় কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বস্তিবাসীর দাবী, স্বাধীনতার পর থেকেই তারা এখানে বসবাস করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর একটি প্রভাবশালী মহল বস্তি উচ্ছেদের পায়তারা করছে। ইতিমধ্যে কিছু ঘর উচ্ছেদ করা হয়েছে তারা খোলা আকাশের নীচে মানবতার জীবনযাপন করছে বলে দাবী করছে। যদি নিতান্তই উচ্ছেদ করতে হয় অবশই তাদের পুনর্বাসন করার দাবি জানান তারা।
এদিকে কেপ্রি সিনেমা হল ও তার আশপাশের বেশ কিছু জায়গা বস্তিবাসী দীর্ঘসময় দখলে রাখার পর বিএনপি নেতা সরকার শাহানুর ইসলামের লোকজন দখলকৃত জমিটি উদ্ধার করেন বলে স্থানীয়রা জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories