বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পাচার হওয়া টাকা ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।
বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেখা করতে আসেন রাষ্ট্রদূত। বৈঠকে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের সরকারের সময়ে সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত দেয়া আনাসহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
আমীর খসরু বলেন, বাংলাদেশ থেকে আমরা বার বার বলেছি যে, ১০০ বিলিয়ন ডলারের ওপরে পাচার হয়েছে। বাংলাদেশে আজকে অর্থনৈতিক অবস্থা, রিজার্ভের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি। একটা কঠিন অবস্থা, তারা (আওয়ামী লীগ সরকার) এতো টাকা পাচার করেছে যে, দেশের রিজার্ভ একেবারে তলানিতে। দৈনিন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক এটার অ্যাফেক্ট ফিল করছে। তারা (সুইজারল্যান্ড) বলেছে, এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে।
তিনি বলেন, এই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এতো সম্পদ লুন্ঠন হয়েছে, এতো টাকা দেশের বাইরে গেছে যে, এগুলো যদি আমরা ফিরিয়ে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories