শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়েছে ডিএসইসি

নিজস্ব প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ নিন্দা জানান।
ডিএসইসি নেতৃবৃন্দ বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে। এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল। সেই সাথে আমাদের সংবাদকর্মীরা হামলার শিকার হয়। এছাড়া সময় টিভি বন্ধ ঘোষণায়ও উদ্বিগ্ন ডিএসইসি।
ডিএসইসি আরো বলেন, এ ধরনের হামলা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories