শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে বহুতল ভবনের ছাদ থেকে দারোয়ানের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার

টঙ্গীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৫৫) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত আব্দুল আউয়াল ওই ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে ৫ বছর যাবত কাজ করতেন।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় স্টেশন রোড মাছিমপুর এলাকায় মৃত শাজাহান সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।
আউয়াল ফেনী জেলার দাগনভূঁইয়া থানার উত্তর আলিপুর গ্রামের মৃত ওয়ালী উল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ১০তলা ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল আউয়াল। মঙ্গলবার সকাল ১০টার দিকে সকালের নাস্তা করতে বাহিরে যায় সে। নাস্তা শেষে ভবনে ফিরে ছাদে উঠে আউয়াল। এ সময় ছাদের গেট ভেতর থেকে আটকিয়ে ভবনের ছাদ থেকে লাফ দিলে নীচে হেঁটে যাওয়া এক হাড়িপাতিল ব্যবসায়ীর পাতিলের উপরে পরে যায়। এতে তার মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় আউয়াল। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories