শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীর পূর্ব থানা গেটে ট্রাকে রহস্যজনক আগুন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার

টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয় ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে হঠাৎ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার ওসি রাফিউল করিম বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories