সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

২ ও ৫ টাকার নতুন নোট বাজারে আসছে বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৯৪ বার

বৃহস্পতিবার বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট। এতে স্বাক্ষর রয়েছে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে।

পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ছাড়া হবে।বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটগুলো আগের ডিজাইনেই আছে। শুধু স্বাক্ষর নতুন। এতে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

উল্লেখ্য, এক, দুই ও পাঁচ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এ ছাড়া ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব। আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories