শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩৮ বার

রাজধানীতে অস্ত্র ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।১৩ জুলাই রাতে বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি চা-পাতি, দুটি লোহার বাটযুক্ত ছোড়া, ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, একটি ওয়্যারলেস সেট, একজোড়া হ্যান্ডকাফ ও এক লাখ টাকা জব্দ করা হয়।বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।তিনি জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃনগর ডাকাত দলের সদস্য। ঈদ সামনে রেখে পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের ডাকাতি করার পরিকল্পনা করছিল তারা। এ ছাড়া তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের ছদ্মবেশে রাতে ঢাকা ও আশপাশের জেলায় সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে ডাকাতি করত তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories