রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

আমি প্রতিহিংসার শিকার: কাউন্সিলর যুবরাজ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৯২ বার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পদবাণিজ্যের প্রতিবেদনে উত্তর সিটির কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজের নামে নানা মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নিজেই।
কাউন্সিলরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এমন দাবি করেন। কাউন্সিলর বলেন, ‘প্রকাশিত সংবাদগুলোতে আমাকে জড়িয়ে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সংশ্লিষ্ট রিপোর্টার বা দেশের কোনো সংস্থা এর প্রমাণ দিতে পারবেন না। যে সমস্ত অন্যায় বা অপরাধ আমি করি না, তা আমার নামে চালিয়ে দেওয়া ও নোংরা রাজনৈতিক খেলার তীব্র নিন্দা জানাই।
নিজের বৈধ আয়ের বর্ননা দিতে গিয়ে তিনি বলেন, বৃহত্তর উত্তরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজলক্ষ্মী দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং সরকারের প্রয়োজনীয় কর পরিশোধ করে দীর্ঘ ২৫ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছি। স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমিতির নেতা হিসেবে-কোনো অবৈধ ব্যবসার সাথে জীবনে কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও এসবের দরকার পড়বে না।
তিনি জানান, এসব মিথ্যা প্রোপাগান্ডায় আমি মোটেও তিনি বিচলিত নন। তবে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারকে আইনগত ভাবে মোকাবিলা করার কথা জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories