বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার

এডঃ আজমত উল্লাহ খানকে সভাপতি এবং আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে অবশেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
অনুমোদনের ১৯ মাস পর পূর্ণাঙ্গ হলো গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি। মঙ্গলবার রাতে কেন্দ্র থেকে ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘ ১৯ মাস পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে এই কমিটিতে জায়গা পাননি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বুধবার কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় তৎকালীন সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, ‘গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে এ কমিটিতে ২৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ হবে অনুমোদন লাভের দিন থেকে পরবর্তী ৩ বছর।’
এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে রাখা হয়নি।
কমিটির সাধারণ সম্পাদক আতাউল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি করা হয়েছে।’
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে- বেগম সামসুন নাহার ভূইয়া, মো. মতিউর রহমান মতি, আব্দুল হাদী শামীম, রেজাউল করিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বি.এ, ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ, হেদায়েতুল ইসলাম, মো. আব্দুল আলীম মোল্লা।
যুগ্ন-সাধারণ সম্পাদক করা হয়েছে- মো. আফজাল হোসেন সরকার রিপন, মো. কাজী ইলিয়াস আহমেদ, এ.বি.এম নাসির উদ্দিন নাসিরকে।
আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. খালেদ হোসেনকে, কৃষি ও সমবয় পদে রয়েছেন মো. নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মো. ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন মো. রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক হয়েছেন মো. মাহফুজুর রহমান রাসেল,
ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে মাওলানা আক্তার হোসেন গাজীপুরীকে, প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে মো. আবদুল হালিম সরকারকে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সাইজ উদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মোসা. হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক করা হয়েছে মো. হীরা সরকারকে।
কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আনিসুর রহমান মাস্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. বাছির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. সোলায়মান মিয়াকে।
এ কমিটিতে গাজীপুর মহানগর যুব লীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদ দেওয়া হয়েছে মো. জাকির হোসেন খোকনকে, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এস.এম আলতাব হোসেনকে, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মো. তৌহিদুল ইসলাম দীপ, উপ-প্রচার সম্পাদক মোসা. সালমা বেগম ও মো. সিরাজুল ইসলাম চৌধুরকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories