শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৩ বার

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে টঙ্গীর বিসিক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
মৃত ওই শ্রমিকের নাম ফয়েজ উদ্দিন (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার কাঁচা কাটা থানার দরিয়াপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
অন্যান্য শ্রমিকেরা জানান, ফয়েজ উদ্দিন নির্মাণাধীন কারখানাটির ছয়তলায় ভবনে নির্মাণ সামগ্রী নিচ থেকে ওপরে তোলার মেশিন (রোপ ওয়েস্ট) পরিচালনা করছিলেন। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে শর্টসার্কিট দেখা দিলে ফয়েজ ভবন থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে অন্যান্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ মজিদ বলেন, ‘ফয়েজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথা থেঁতলে গেছে।
তবে এ ঘটনায় নির্মাণাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় খবর পেয়েছি। লাশটি উদ্ধার করতে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সদস্যদের খবর পাঠানো হবে। নিহতের স্বজনেরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories