বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুর মেট্রো পুলিশের মাতাল এস আই আশিক রোলান্ডকে চাকুরি থেকে বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯৫ বার

গাজীপুর মেট্রোপলটিন পুলিশের উপ-পরিদর্শক আশিকুল হক রুনাল্ড [বিপি ৮৫১৩১৫৬৬৪২] এর বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগের সত্যতা পাওয়ায় গুরুদন্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার [হেডকোয়ার্টার্স অ্যান্ড ফিন্যান্স] ইলতৎু মিশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। যা গত ৬ জুন বিকেল থেকে কার্যকর করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ২০২২ সালের ২৬ জুলাই আক¯িমকভাবে টঙ্গী পূর্ব থানার কার্যক্রম পরিদর্শনে যান তৎকালীন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এসময় কর্তব্যরত উপ-পরিদর্শক আশিকুল হক রুনাল্ডের কথা বার্তা ও আচার আচরণে অসংলগ্নতা পরিলক্ষিত হলে তাকে ডোপ [মাদক] পরীক্ষার নির্দেশ দেন তিনি। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেষ্ট করা হলে প্যাথলজিক্যাল পরীক্ষায় তার শরীওে বিভিন্ন মাদকের অস্তিত্ব রয়েছে মর্মে রিপোর্ট দাখিল করেন হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডাঃ মুঃ মনোয়ার হাসনাত খান। এরপর তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় মামলা রুজু করা হয়। মামলার তদন্ত করেন জিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম। তদন্ত প্রতিবেদনে উপ-পরিদর্শক আশিকুল হক রুনাল্ডকে একজন মাদকাসক্ত পুলিশ কর্মকর্তা হিসেবে চিহ্নিত করা হয় যা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষায় প্রমানিত হয়।
আদেশে আরো বলা হয়, বরখাস্তকৃত উপ-পরিদর্শক আশিকুল হক রুনাল্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় কর্মরত থাকা অবস্থায় সাদা পোশাকে দেলোয়ার হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে থানায় না নিয়ে মগবাজার এলাকার একটি আবাসিক হোটেলে আটকে রেখে তার দেহ তল্লাশি করে ৩২ হাজার টাকা একটি আইফোন ও একটি ঘরি আতÍৎসাৎ করেন। এসময় ভুক্তভোগীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১ লক্ষ ১৫ হাজার টাকা আদায় করেন । সেই অপরাধের গুরুদন্ড হিসেবে তাকে একবছরের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধের শাস্তি প্রদান করা হয়। এছাড়াও সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন না করা ও শৃঙ্খলা বহির্ভূত কাজের অপরাধে বিভিন্ন সময় তাকে একাধিক লঘুদন্ড প্রদান করা হয়। এরপরও তিনি নিজেকে সংশোধন না করে মাদকের সাথে জরিয়ে পড়ায় পুলিশ বাহিনীর সম্মান চরমভাবে ক্ষুন্ন হয়। তার সংস্পর্শে অন্য পুলিশ সদস্য প্রবাহিত হয়ে অনুরূপ কর্মকান্ডে জড়িত হতে পারেন। যার ফলে সুশৃঙ্খল পুলিশ বাহিনীর শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। যার ফলে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থী, উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থি কর্মকান্ড, সরাসরি নির্দেশনা পালনে চরম অবহেলায় অসদাচরন এর সামিল হওয়ায় গুরুদন্ড হিসিবে আশিকুল হক রুনাল্ড এর বিরুদ্ধে প্রবিধান ১৯৪৩ এর ৮৫৭ বিধি মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ প্রদান করা হয়। যা পুলিশ হেডকোয়ার্টারর্স ঢাকার মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস থেকে অনুমোদন করা হয়।
সার্বিক পর্যালোচনায় উপ-পরিদর্শক আশিকুল হক রুনাল্ডকে তার কৃতকর্মের জন্য প্রবিধান ১৯৪৩ এর ৮৫৭ বিধি মোতাবেক গত ০৬ জুন ২০২৪ ইং থেকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories