সাংবাদিক খোকা আমিনের মাতা মোছা : শাফিয়া খাতুন আজ সকাল ৯ টায় ঢাকার একটি হাসপাতা্লে ইন্তেকাল করেছেন।ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
‘তারা নিউজ’ কলকাতা টেলিভিশনের বাংলাদেশ’র সিনিয়র ফটো সাংবাদিক, গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আরিচপুর নিবাসী মরহুম শেখ সিকিম আলীর পত্নী ও সাংবাদিক খোকা আমিনের মাতা মোছা : শাফিয়া খাতুন (৮৭) আজ সকাল ৯ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
আজ বাদ আছর আরিচপুর আম্বর আলী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজের জানাজা শেষে টঙ্গীস্থ মরকুন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, টঙ্গী পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বেদু, এপেক্স ইন্টারন্যাশনাল জানালেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক সেলিম ওমরাও খান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি, শরিফুল ইসলাম খান, বঙ্গবন্ধু লেখক জোট এর সাংগঠনিক সম্পাদক কবি সাংবাদিক ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকত, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াজ উদ্দিন, মাহবুব চৌধুরী, শেকানুল ইসলাম শাহী, কাজী মোহাম্মদ সেলিম, মুহাম্মদ ওবায়দুল্লাহ, শাহজাহান শোভন, কামরুজ্জামান, রবীন আহমেদ, রেজাউল কবির রাজীব প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠন মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন ইউনাইটেড প্রেস ক্লাব-বাংলাদেশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, টঙ্গী থানা প্রেস ক্লাব, বঙ্গবন্ধু লেখক জোট, জাগ্রত নাট্যগোষ্ঠী, জাগ্রত নাট্যকর্মী কল্যান পরিষদ, টঙ্গী সোসাইটি, বিক্রমপুর কল্যাণ সমিতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- গাজীপুর মহানগর শাখা, টঙ্গী কিশোর তরুণ সংঘের এর পক্ষ থেকে নেতৃবৃন্দ উনার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।
Leave a Reply