বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

গাড়ির উপরে বসে বিয়ের আসরে যাওয়ার পথে গ্রেফতার কনে !(ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১২৬ বার

করোনা মহামারির মধ্যে গাড়ির উপরে (বনেটে) বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী। মঙ্গলবার পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির উপরে বসে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরা বন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।গাড়ির উপরে বসে বাইরে বের হওয়ার জন্য মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।

https://www.youtube.com/watch?v=Ee2OmOdg3OU&t=9s

এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে। সূত্র: আনন্দবাজার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories