বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৮ বার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫শ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে।
গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মিননহাজ উদ্দিনের নেতৃত্বে নগরীর দিঘারকান্দা এলাকা থেকে হুমায়ুন মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন মিয়া ময়মনসিংহ সদরের বাগেরকান্দা এলাকার মৃত আঃ কাদিরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদককারবারির সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ৩টি মামলা আছে।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories