বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেসির স্পেনযাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক

আর্ন্তজাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৮৭ বার

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। এরইমধ্যে ঘটে গেল বিপত্তি, মেসির জীবনে এলো বোমাতঙ্ক। যার জেরে বদলে গেল তাঁর ছুটি কাটানোর পরিকল্পনা। আর্জেন্টিনা থেকে স্পেনে যাওয়ার কথা ছিল মেসির। আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দরের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

মেসির ফ্লাইটের কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করেন বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক ফ্লাইট। এক ঘণ্টার মধ্যে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে আদৌ বোমা ছিল কি না সেই বিষয় স্পষ্ট করে কিছু জানানো হয়নি।রোজারিও বিমানবন্দরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বোমাতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা চালু করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় বিমানবন্দর।’

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় অংশ নিয়েছিলেন মেসি। ব্রাজিলের মাঠে ফাইনালে ব্রাজিলকেই হারিয়ে কাপ জেতে আর্জেন্টিনা। দেশের হয়ে এই প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি পেলেন মেসি। এই জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য স্পেনে যাচ্ছিলেন তিনি। তবে বিমানবন্দরে বোমাতঙ্কের কারণে তা পিছিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories