বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ২৬১ তালেবান নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৮১ বার

আফগানিস্তানে বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬১ তালেবান নিহত হয়েছে। একই সঙ্গে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জন নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার তালেবান বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জনকে হত্যার দাবি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই বলেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শত্রুরা হামলা চালাচ্ছে, সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকা রক্ষা এবং সেখানে অভিযান পরিচালনায় কর্মসূচি রয়েছে। সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে তালেবান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories