শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৭ বার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে ১০ বাংলাদেশি রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুজন স্থানীয় নাগরিককেও আটক করে ইমিগ্রেশন বিভাগ।
আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে। এছাড়া স্থানীয় দুজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।
অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায়, ওই শপিংমলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য আটকদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।
ওয়ান মোহাম্মদ সাউপি ব্যবসার মালিক ও নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছেন। যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে বা বৈধ নথি ছাড়া তাদের নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে, এমন কারও সঙ্গে ইমিগ্রেশন বিভাগ আপস করবে না বলেও জানিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories