বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আকাশ পথ খুলছে বৃহস্পতিবার, অভ্যন্তরীণ সাত রুটে চলবে ফ্লাইট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৮৬ বার

বৃহস্পতিবার থেকে আকাশপথের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। সিভিল এভিয়েশন জানিয়েছে, আগামী ১৫ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ জুলাই হতে প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে। 

বিমান জানিয়েছে, চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহী এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নভোএয়ার অভ্যন্তরীণ ৭ রুটে প্রতিদিন ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত  প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি এবং  কক্সবাজারে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈযদপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories