সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭৮ বার

কয়েকদিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিকে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে অধিকাংশেরই জুন মাসের বেতন পরিশোধ হয়েছে। বাকিরাও দু-একদিনের মধ্যেই বেতন পরিশোধ করবে, এমনটি আশা করছে শ্রম মন্ত্রণালয়। 

বোনাস নিয়ে শ্রমিক সংগঠনগুলোর শঙ্কা ছিল, সে শঙ্কাও দূর হয়েছে। এ নিয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, মালিকদের কারখানা ছুটির আগের দিনই শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের দশম সভায় এসব কথা বলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories