বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ইউএনওকে লাঞ্চিত করে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮২ বার

আসামী ছিনিয়ে নেয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ পিটিয়ে দন্ডপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ জলিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ই জুন) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত চেয়ারম্যান এমএ জলিল (৬৫) উপজেলার উজলী দিঘিরপাড় গ্রামের মোহর আলী ব্যাপারীর ছেলে ও একই গ্রামের আব্দুস ছোবহানের ছেলে ফাইজ উদ্দিন (৫৫)। এমএ জলিল কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
পুলিশ জানায়, ১২ জুন বিকেলে কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজার ইজারা না নিয়ে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গরুর হাট বসিয়ে যান চলাচলে বিগ্ন সৃষ্টির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল এ কে এম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে উক্ত হাটের ইজারাদারকে হাট সরিয়ে নিতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল জব্বারের ছেলে বাজার ইজারাদার আমান উল্লাহকে ভ্রাম্যমান আদালত এক মাসের কারাদন্ড দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসার সময় ইউপি চেয়ারম্যান এমএ জলিলের নেতৃত্বে স্থানীয়রা পুলিশের কাছ থেকে আমান উল্লাহকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে মারধর করে। বুধবার রাতে ইউএনও ও পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার ঘটনায় টোক তদন্ত কেন্দ্রের এ এস আই লুৎফুল রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নামে মামলা করেন। বৃহস্পতিবার ভোরে দায়ের হওয়া সেই মামলায় ইউপি চেয়ারম্যান এমএ জলিলসহ ফাইজ উদ্দিনকে গ্রেফতার করেন পুলিশ।কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই ঘটনায় জলিল চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করেছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বুধবার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়েছিলেন কাপাসিয়ার উজালী দিঘিরপাড় বাজারে। সেখানে এক আসামীকে সাজা দেয় ভ্র্যাম্যমান আদালতের বিচারক। সেই সাজাপ্রাপ্ত আসামী নিয়ে আসার প্রাক্কালে সেখানে এই আসামীরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের মারপিট করে, সরকারী কাজে বাধা দিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করলে চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories