বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৬৪ বার

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে টঙ্গীর বিসিক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
মৃত ওই শ্রমিকের নাম ফয়েজ উদ্দিন (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার কাঁচা কাটা থানার দরিয়াপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
ঘটনার পর শ্রমিকেরা জানান, ফয়েজ উদ্দিন নির্মাণাধীন কারখানাটির ছয়তলায় ভবনে নির্মাণ সামগ্রী নিচ থেকে ওপরে তোলার মেশিন (রোপ ওয়েস্ট) পরিচালনা করছিলেন। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে শর্টসার্কিট দেখা দিলে ফয়েজ ভবন থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানালে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ মজিদ বলেন, ফয়েজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথা থেঁতলে গেছে।
এ ঘটনায় নির্মাণাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হননি।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে সন্ধ্যায় খবর পেয়েছি। লাশটি উদ্ধার করতে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সদস্যদের খবর পাঠানো হবে। নিহতের স্বজনেরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories