বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা-বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরিতে আগ্রহী মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮২ বার

মাইক্রোসফট বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা – বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরি, স্টার্টআপদের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছে।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক আজ মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
সাক্ষাতকালে তারা স্টার্ট আপ অন মাক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা,পরিপূর্ণ ডাটা ও এআই এর জন্য একক প্লাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ্যালেঞ্জ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করতেই হবে। দেশের ব্যাংকিং, টেলিকম,আইসিটিসহ সকল খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা,স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার ব্যবস্থা গড়তে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বাইপাস করে কিছু করা সম্ভব নয়। তাই এখন আমাদের চ্যালেঞ্জ বা আলোচনার বিষয় হচ্ছে আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করব এবং কতটুকু অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories