বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে ভেজাল মুক্ত খাবারের দাবিতে কারিতাস উদ্যম প্রকল্পর মানববন্ধন

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৩১ বার

গাজীপুর মহানগর টঙ্গীতে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্পর উদ্যেগে ভেজাল মুক্ত খাবারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোবার সকালে টঙ্গী কালিগঞ্জ রোডে ভেজাল মুক্ত খাবারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কারিতাস উদ্যম টঙ্গী প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, দলনেতা রাবেয়া বেগম তুফানী রত্না ও ময়না বেগম প্রমুখ। কারিতাস উদ্যম প্রকল্পের শফিকুল ইসলাম বলেন, সব খাদ্যর মধ্যে ভেজাল। ভেজাল খাদ্য সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ভেজাল খাদ্য আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা নিজেরা সচেতন হব এবং ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল তার বক্তব্যে বলেন, আজকাল সবত্রই ভেজাল খাদ্যর সমারহ, ভেজালমুক্ত খাদ্য সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলতে হবে। ভোক্তার অধিকার ও দায়িত্ব সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। ভেজাল খাদ্য সম্পর্কে প্রচার প্রচারনার সম্পর্কে আমাদের গনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালত ভেজাল যুক্ত খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরালো করতে হবে। পন্য উৎপাদন থেকে শুরু করে বাজার জাতকরণ পর্যন্ত আমোদের নজরদারী রাখতে হবে এবং প্রতিটি পণ্য ক্রয় করার আগে ডেট তারিখ দেখে নিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories