বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ শুরু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১৫ বার

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরেও গাজীপুর জেলায় নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। এ বছরের ভূমিসেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয়-স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক। বলা হচ্ছে, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
জনগণের মাঝে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত স্মার্ট ভূমিসেবা প্রদানের লক্ষ্যে সারাদেশের মতো গাজীপুরেও ভূমিসেবা সপ্তাহ (৮-১৪ জুন) উদযাপনের জন্য নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (৮ জুন ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিমসহ অন্যরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। আমরা নাগরিকদের কোনরুপ হয়রানী ছাড়াই দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত নকল সেবা প্রদানে বদ্ধপরিকর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories