বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরের ২৬৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১০ বার

গাজীপুরে ২৬৬ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশন কোড অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চান আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও গাজীপুরের সিভিল সার্জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে অকুপেন্সি সার্টিফিকেটহীন গাজীপুরের ২৬৬ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে দায়ের করা আবেদনটি নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন মোঃ কাওসার হোসাইন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
২৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories