বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুরে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৫৬ বার

গাজীপুরের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩টি বিদেশি পিস্তল-রিভলভারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮),বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাদের ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ৩টি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১টি হাইড্রলিক কাটার, ১টি স্টিলের চাকু, ১টি স্ক্রু ড্রাইভার ও রেইনকোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সানোয়ার জাহান জানান, ধৃত মনিরের নামে বিভিন্ন থানায় ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে ৩টি ও আল আমিনের নামে ২টি মামলা রয়েছে। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে জানান।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারি পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান ও ওসি তদন্ত মো. মহিউদ্দিন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories