সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

মামীকে নিয়ে ভাগ্নে উধাও !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭৯ বার

ঘটনাটি রীতিমতো ভাইরাল ! মামার বিয়েতে উপস্থিত থাকতে পারেনি ভাগ্নে।  তাই মামার বিয়ের কিছু দিন পর নতুন মামীকে দেখতে এসে প্রেমে পড়ে যান ভাগ্নে। আস্তে আস্তে মামীও ভাগ্নেকে পছন্দ করতে থাকেন। একসময় দুইজনে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আর এটি ঘটেছে ভারতে।

মামা-মামী দুজনেই মুম্বাইয়ে থাকতো। ওই ভাগ্নেও মুম্বাইয়ে থাকতো। সে পেশায় অটোচালক। মামাবাড়িতে প্রায়ই যাতায়াত করতো সে। পরে মামীর সঙ্গে বন্ধুত্ব থেকে তার প্রেমিকা হয়ে যায়। তবে এই লকডাউনে ওই পরিবারটি বিহারে নিজেদের বাড়ি ফিরে যায়। কিন্তু বিহারে ফিরেও তাদের প্রেম চলতে থাকে। একদিন আপত্তিকর অবস্থায় মামার হাতে ধরা পড়ে যায় মামী ও ভাগ্নে। তারপরই সবাই জেনে যায় তাদের প্রেমের কথা।

এরপর তাদের পরকীয়া নিয়ে ক্রমশ জলঘোলা হতে থাকে। সেই সঙ্গে বাড়িতে ভাগ্নের যাতায়াতও প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু ভেতরে ভেতরে অবশ্য যোগাযোগ বজায় ছিল দুজনের মধ্যে। অবশেষে সুযোগ বুঝে একদিন মামার অনুপস্থিতিতে মামী আর ভাগ্নে চম্পট দিলেন। শুধু তাই নয়, পালিয়ে গিয়ে তারা বিয়েও করেন। সেই সিঁদুর দানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories