রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

টঙ্গীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ! বিদ্যুৎ পৃষ্ট নাকি হত্যা !

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৭ বার

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী
গাজীপুর মহানগরের মিলগেট মিতালি চিড়ার মিলের শ্রমিক মো. রুবেল (২৫) নামে এক যুবক বিদ্যুৎ পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারিয়েছে। তার এই মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গত সোমবার রাত ১০ টায় চিড়া মিলের সামনে রাস্তা সংলগ্ন ড্রেনে জমে যাওয়া পানি নিষ্কাশন করার জন্য মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় মিতালী চিড়া মিলের শ্রমিক রুবেল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেলের নাক ও মুখ দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।
মিলের আশপাশের লোকজন জানান, কি ভাবে কি হয়েছে আমরা দেখিনি। তবে সকালে এসে শুনেছি, পারভেজ এর চিড়া মিলের শ্রমিক রুবেল মিয়া ড্রেনের পানি নিস্কাশনের মটর চালু করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ছিলো। বিষয়টি টের পেয়ে কারখানার কয়েকজন লোক তাকে বিদ্যুতের তার থেকে ছাড়িয়ে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে। আমরা সকালে শুনেছি রুবেল বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। কিন্তু নিহতের নাক ও মুখ দিয়ে অনেক রক্তও ঝড়েছে। স্থানীয় লোকজন আরো বলেন, বিদ্যুৎ পৃষ্ট হলে মানুষের শরীরের রক্ত জমে যায় বলে আমরা জানি। কিন্তু রুবেলের বেলা তার উল্টো ! এমনটা কেনো হলো আমাদের জানা নেই। নিহত রুবেলকে নিয়ে ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এনিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। যাই হোক না কেনো লাশ ময়নাতদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মোঃ জাকির হোসেন মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেন। এব্যাপারে জানতে এস আই জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য : টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় স্থাপিত মিতালী চিড়ার মিলের মালিক পারভেজ এবং তার ছোট ভাই পিংকু। পিংকু স্থানীয় ৫৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা। আর নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বরকান্দা গ্রামের মো. ফুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories