রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ইতালিপ্রবাসীদের জন্য সুখবর দিল ভিএফএস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১২০ বার

ভিএফএস গ্লোবাল ইতালিপ্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে। ভিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করার তারিখ জানিয়েছে। ২৭ মে এই স্লট চালু করা হবে।
বৃহস্পতিবার ভিএফএস গ্লোবালের নিজস্ব ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট ২৭ মে সকাল ৯টা ৩০ মিনিটে খোলা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনা মূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories