সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই,টঙ্গীর বিশাল গরুর হাটে আসছে গরু, চলছে বেচাকিনা ।

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৩৯ বার

মৃণাল চৌধুরী সৈকত

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পেছনে বিশাল গরু ছাগলের হাটে দেশের বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে গত রোববার রাত থেকে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই গরু এবং ছাগল ট্রাক যোগে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেচাকেনাও শুরু হয়েছে ওই হাটে।
কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারী সকল প্রকার নির্দেশনা মেনে একাধিক প্রবেশ এবং বাহির পথ ব্যবহার করে হাটে আসছে গরু ও ছাগলবাহী ট্রাক এবং পিকআপ। ক্রেতারাও তাদের পছন্দ মতো স্বাচ্ছন্দ্যে হাট ঘুরে, যাচাই বাচাই করে ক্রয় করছেন গরু এবং শৃংখলাবদ্ধভাবে নিয়েও যাচ্ছেন । ইতিমধ্যে চুয়াডাঙ্গা, মাগুড়া জেলার বেশ কয়েকজন গরুর পাইকার তাদের গরু নিয়ে হাটে এসে পৌছেছেন।

এ হাটে প্রবেশ এবং বাহির হওয়ার পথ সমূহ হচ্ছে : উত্তরার আব্দুল্লাপুর থেকে ঢাকা-ময়মনসিংহ রােডের টঙ্গী ষ্টেশন রােড হয়ে টঙ্গী পূর্ব থানা রোড, কিংবা কামার পাড়া মোড় হয়ে ঢাকা ময়মনসিংহ রােড থেকে থানা টঙ্গী থানা প্রেস ক্লাব রোড বা তালতলা রোড অথবা জয়দেবপুর থেকে আসা গরু ছাগলের ট্রাক গুলো ঢাকা ময়মনসিংহ রােড থেকে মিল গেইট থেকে সোনালী ট্যোবাকো রোড, ঢাকা ময়মনসিংহ রােড থেকে চেরাগ আলী হয়ে তিস্তার গেইট রোড, ঢাকা ময়মনসিংহ রােড থেকে কলেজ হয়ে দত্তপাড়া রােডে হিমারদিঘী হয়ে কিংবা গাজীপুর সদর থেকে দ্বিরাশ্রম হায়দ্রাবাদ হয়ে বনমালা দিয়ে দত্তপাড়া হয়ে হিমারদিঘী অথবা তিস্তার গেইট হয়ে মেঘনা রোড, অথবা কালীগঞ্জ পূবাইল এলাকার ব্যবসায়ী বা ক্রেতারা টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে মেঘনা রোড এমন কি নতুন বাজার রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে মেঘনা রোড বা নতুন বাজার হয়ে টঙ্গী পূর্ব থানার গেইট হয়ে গরু-ছাগল নিয়ে প্রবেশ বাহির হতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক বসানো টঙ্গীর বিশাল এই গরুর হাটে । এছাড়াও অত্যন্ত সূ-শৃংখলভাবে ক্রেতারা গরু-ছাগল ক্রয় করে কোন প্রকার বাধা বিঘ্ন ছাড়াই উপরোক্ত পথে প্রবেশ বা (যার যার সুবিধা মতো) বেরিয়ে যেতে পারবেন। এ রির্পোট লেখা পর্যন্ত উক্ত হাটে কয়েক শতাধিক গরু এসে পৌছেছে এবং বেচাকেনা শুরু হয়েছে বলে বাজার পরিচালনার দায়িত্বে থাকা নেতৃবৃন্দ জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories