রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন: রেলপথমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৩৪ বার

করোনা সংক্রমণ রোধে সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী বৃহস্পতিবার থেকে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।সোমবার (১২ জুন) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে।

তিনি বলেন, কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে ব্যাপারে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে সে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে বলে জানান তিনি।

দেশের আকাশে চাঁদ উঠায় আগামী ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য লকডাউনে যাচ্ছে দেশ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories