মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

করোনা: বিশ্বে মৃত্যুর হারে শীর্ষ দশে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৬৬ বার

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যুর হারে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশে গতকাল রবিবার একইদিনে করোনার সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশে করোনায় দুইশ’ ৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮শ’ ৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে ভারত। নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।এর আগে একদিনে এত মৃত্যু ও নতুন করোনারোগীর শনাক্ত হয়নি বাংলাদেশে। তবে রবিবারের পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড ছিলো ১১ হাজার ৬শ ৫১ জন। আর সর্বোচ্চ মৃত্যু ছিলো ২শ ১২ জন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেভাবে নতুন করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৭ থেকে ১০ দিন পর হাসপাতালে শয্যা খালি পাওয়া যাবে না। পরিস্থিতি হবে করুণ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণের গতিধীর করতে সরকারের দেওয়া ‌কঠোর বিধি-নিষেধের মধ্যে চলতি সপ্তাহ থেকে দেখা যেতে পারে। এই সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার কমতে পারে। তবে মৃত্যু আরও সপ্তাহ দুয়েক বাড়তির দিকেই থাকবে।

স্বাস্থ্য বুলেটিনে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, সারা দেশেই সংক্রমণ বেড়েছে। খুলনা, ঢাকা, চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়ে গেছে। শনাক্তের হার ৩১-৩২ শতাংশ। এভাবে চলতে থাকলে প্রতিদিন শনাক্ত ১৫ হাজারে পৌঁছাতে বেশি সময় লাগবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর ‌বিধি-নিষেধ চলছে। কিন্তু অনেককে জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে বেরোতে দেখা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories