রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

লকডাউন বাস্তবায়নের সময় পুলিশের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি,চট্টগ্রাম
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৭৬ বার

সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। করোনা মোকাবেলায় এই লকডাউন বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।   রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় ইটের আঘাতে চান্দঁগাও থানার  উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ আহত হন। ভাংচুর করা হয় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা।চান্দগাঁওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল আলম (২৭), মো. সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মো. আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯) ও মো. লিমন (২০)।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, করোনাকালে চলমান লকডাউনে সরকারি নির্দেশনাবলী প্রচারকালে দুর্বৃত্তরা পুলিশের কাজে বাধা দেয়। তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এতে পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন। চান্দগাঁও থানা পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories