সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তুরস্কে বাস দুর্ঘটনা, বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৮৬ বার

তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায় তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা।ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। এভাবে তুরস্ক হয়ে বহু অভিবাসী ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি রয়েছে যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories