শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ৫ বছরেই হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮২ বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে আরও এগিয়ে যেতে দ্রুততম সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে কাজ চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণে একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। এখন সব পক্ষের প্রস্তাবনা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
রোববার ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
দেশের ৪০টি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ১৫০ কোটি টাকার মতো আয় হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে একদিকে আমাদের স্বনির্ভরতা তৈরি হয়েছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও এটি ভূমিকা রাখছে। দেশের বাইরের বেশ কিছু চ্যানেল এই স্যাটেলাইট ব্যবহার করছে। আয় আরও বাড়াতে সরকার কাজ করছে বলে আশ্বাস দেন মন্ত্রী।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সবকয়টি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories