বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮২ বার

গাজীপুরে বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর গ্রামের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮), বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)।
নিহত মনজুর গাজীপুরের সিটি করপোরেশনের কোনাবাড়ির এশরারনগর হাউজিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) পাবনায় বাড়ি, তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল ব্রিজের উপর পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী মহাসড়কের উপর পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান । আব্দুল হামিদ গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, নিহত দুজনের মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories