সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০৫ বার

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়।
একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল।
তিনি বলেন, উভয় অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীন প্রবিধান লঙ্ঘনের দায়ে ৫২ জনকে আটক করা হয়।
এর মধ্যে বেলা ১১টার দিকে অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর ম্যানেজারসহ ২৬ জনকে আটক করা হয়।
ওই কারখানায় আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ এবং মিয়ানমারের ৩ জন। যাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। কারখানার ম্যানেজার ৪৩ বছর বয়সী এক স্থানীয় নারীকেও আটক করা হয়েছে।
অন্যদিকে বেকারি থেকে গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী মিয়ানমারের, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। যাদের প্রত্যেকের বয়স ২১-৪২ বছর। এ ছাড়া আটক করা হয়েছে ৩৬ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তিকে যিনি ওই বেকারির পরিচালক।
ফয়জল বলেন, বিদেশিরা তাদের সামাজিক ভিজিট ভিসা লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে আটকদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল জানান, অবৈধ অভিবাসী রোধে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পাশাপাশি এদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories