বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

কাপাসিয়া উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৩ বার

গাজীপুরের কাপাসিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এড. মোঃ আমানত হোসেন খান (মোটরসাইকেল) প্রতীকে (৪৫,৯২৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদ সেলিম (আনারস) প্রতীকে (৪০,২২৬) ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৮৬৭৯, বাতিল ২৫২৪, বৈধ ভোটের সংখ্যা ৮৬,১৫৫ ।
ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক চৌধুরী আইয়ুব (টিয়া পাখি) প্রতীকে (৪৭,০৩৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমান উল্লাহ্ শেখ ইমু (তালা) প্রতীকে (২০,১০১) ভোট পেয়েছেন। মোঃ আফছার উদ্দিন আহমেদ (টিউবওয়েল) প্রতীকে (১১০২২) ভোট পেয়েছেন। অপর প্রার্থী সৈয়দ মুজিবুর রহমান (উড়োজাহাজ) প্রতীকে ৭০৩৫ ভোট পেয়েছেন ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শামীমা নাসরিন শিখা (ফুটবল) প্রতীকে (৬৫,০২৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার (কলস) প্রতীকে (১৯,৭০০) ভোট পেয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (ফুটবল) প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিখা। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভাইস-চেয়ারম্যান পদে (টিয়া পাখি) প্রতীকে হাফিজুল হক চৌধুরী আইয়ুব।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কাপাসিয়া উপজেলায় ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১৫২০১ এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭৩৬২ জন ও নারী ভোটার ১৫৭৮৩৯ জন।
প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৫১ জন এবং ১৫০২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন। মোট ভোটকেন্দ্র ১১৯টি, ভোট কক্ষ ছিলো ৭৫১টি। কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories