শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৩ বার

মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিবাসন বিভাগ ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়।
অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে।
অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories