বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলকে হতাশ করল ওমান : দখলদারদের সঙ্গে আপোষ নয় !

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১২৮ বার

দখলদার ইহুদিবাদি ইসরায়েলকে হতাশ করলো ওমান। দখলদারদের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাঈদি। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই।

আলবুসাঈদি এ সময় ইয়েমেন ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আলবুসাঈদি। ইরানি গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।শোনা যাচ্ছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য ওমানের এমন সিদ্ধান্ত উদ্বেগের। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের পক্ষে ব্যাপক তোড়জোড় চালান। সেসময় ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যায়। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরি অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories