সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

গাজীপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬ জন

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৯২ বার

গাজীপুরে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট ২৬৭ জন মারা গেলেন। মোট ১৩ হাজার ৯৩২ জনে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত ৩ জনের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে ২ জন এবং ঢাকার একটি হাসপাতালে ১ জন মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান এসব নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত এ নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৪ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৯৩২ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন সাড়ে ১১ হাজার ৬০৩ জন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সর্বশেষ করোনায় আক্রান্ত ৯০ জন এ হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৭ জন আইসিইউতে, করোনা উপসর্গ নিয়ে ৪০ জন আইসোলেশনে এবং আরও ৪১ জন করোনা পজিটিভ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories