সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১০৮ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭০ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জন। 

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১০ জুলাই) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৯৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৫৪২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৩৪ হাজার ৮০৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৪০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৩৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৯ লাখ ৪ হাজার ৭৫৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭ হাজার ১৭৩  জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯০ লাখ ২০ হাজার ৪৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৭৭ জনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories