শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

থাইল্যান্ডে করোনা ঠেকাতে কারফিউ জারি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৯৩ বার

করোনাভাইরাসের বিস্তার রোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার থেকে কারফিউ চালু হবে।

জানা গেছে, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।উল্লেখ্য, দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories