রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৬ বার

সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে ওয়ার্কার হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানি থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
আবু তালেবের সংসারে স্ত্রী ও এক ছেলে (৯) এবং এক কন্যা (১৯) সন্তান রয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories